সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস রপ্তানি করে?

যুক্তরাষ্ট্রে।

শেয়ার :

১ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

'পলাশী থেকে ধানমণ্ডি' কার রচিত উপন্যাস এবং পরবর্তীতে এটি নিয়ে কী নির্মিত হয়?

উত্তর:
এটি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর রচিত আবদুল গাফফার চৌধুরী কর্তৃক রচিত উপন্যাস। পরবর্তীতে আবদুল গাফফার চৌধুরী উক্ত উপন্যাস থেকে 'পলাশী থেকে ধানমণ্ডি' নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
প্রশ্ন:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে, কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর:
১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এজন্য ১৭ মার্চকে 'জাতীয় শিশু দিবস' হিসেবে পালন করা হয়।
প্রশ্ন:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মগ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:
বাইগার নদীর তীরে অবস্থিত। (কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে অবস্থিত)
প্রশ্ন:

বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?

উত্তর:
গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
প্রশ্ন:

বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?

উত্তর:
আইন বিভাগের। (কিন্তু মনে রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে 'বঙ্গবন্ধু চেয়ার' অবস্থিত; আইন বিভাগে নয়।)
প্রশ্ন:

বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে, কেন বহিষ্কৃত হন?

উত্তর:
১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিষ্কার করা হয়।