সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় বন্দী ছিলেন?
উত্তর:
পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে।
প্রশ্ন:
'এ দেশের মানুষ চাই না, মাটি চাই'- এই উক্তি কার?
উত্তর:
জেনারেল টিক্কা খানের।
প্রশ্ন:
'লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না'- বঙ্গবন্ধু সম্পর্কে এই দাম্ভিক উক্তি কার?
উত্তর:
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের।
প্রশ্ন:
প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর:
ভারতের দিল্লিতে তৎকালীন পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি কে এম শিহাব উদ্দিন ও ভারতের দিল্লিতে তৎকালীন পাকিস্তান হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট আমজাদুল হক (৬ এপ্রিল ১৯৭১ সালে)
প্রশ্ন:
প্রথম কোন কূটনীতিক বাংলাদেশ সরকারের প্রতি/মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর:
কলকাতায় পাকিস্তান ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী।
প্রশ্ন:
বিদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি/কূটনৈতিক কে?
উত্তর:
এম হোসেন আলী।
প্রশ্ন:
বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি/কূটনৈতিক কে?
উত্তর:
এম হোসেন আলী।
প্রশ্ন:
সাইমন ড্রিং কে ছিলেন?
উত্তর:
১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক।
প্রশ্ন:
সর্বপ্রথম পাকিস্তানিদের বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন কে?
উত্তর:
ব্রিটিশ দৈনিক পত্রিকা 'দ্য ডেইলি টেলিগ্রাফ' এর সাংবাদিক সাইমন ড্রিং।
প্রশ্ন:
মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর:
১৮ এপ্রিল, ১৯৭১; ভারতের কলকাতায়।
