সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কবে বাংলাদেশের সাথে আদানি গ্রুপের ২৫ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:
৫ নভেম্বর ২০১৭।
প্রশ্ন:
দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক বাইসাইকেল (ই-বাইক) উৎপাদন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:
আরএফএল (RFL)।
প্রশ্ন:
দেশের ৫৩তম নদী বন্দর কোনটি?
উত্তর:
সন্দ্বীপ উপকূলীয় নদী বন্দর, চট্টগ্রাম।
প্রশ্ন:
বাংলাদেশ রেলওয়ের 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনটি কোন রুটে চলাচল করে?
উত্তর:
ঢাকা-কক্সবাজার রুটে।
প্রশ্ন:
ঢাকা-কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তর:
৪৮০ কিমি; তবে এ রেলপথের বাণিজ্যিক দূরত্ব ৫৫১ কিমি।
প্রশ্ন:
ঢাকা-কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচল শুরু হয় কবে?
উত্তর:
১ ডিসেম্বর ২০২৩।
প্রশ্ন:
২০২৪ সালের নভেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য কোন সেবা চালু করা হয়?
উত্তর:
বিশেষ লাউঞ্জ ও ওয়েটিং লাউঞ্জ সেবা।
প্রশ্ন:
২৭ সেপ্টেম্বর ২০২৪ দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল চালু হয় কোন জেলায়?
উত্তর:
কক্সবাজার।
প্রশ্ন:
অনলাইন বাস টার্মিনালের ওয়েব পোর্টালের নাম কী?
উত্তর:
www.obtcoxsbazar.com
