সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
সম্রাট আকবরের জীবনী লিখেন কে?
উত্তর:
আকবরের সভাকবি আবুল ফজল।
প্রশ্ন:
সম্রাট আকবরের জীবনীর নাম কী?
উত্তর:
আইন-ই-আকবরী।
প্রশ্ন:
'আইন-ই-আকবরী' গ্রন্থের লেখক কে?
উত্তর:
আবুল ফজল।
প্রশ্ন:
কার আমলে সমগ্র বাংলা 'সুবহ-ই-বাঙ্গালাহ' নামে পরিচিত ছিল?
উত্তর:
সম্রাট আকবর। [নোট: তবে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ এর শাসনামল থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল 'বাঙ্গালাহ' নামে পরিচিত হতে থাকে।]
প্রশ্ন:
বাংলা সনের/বাংলা নববর্ষের প্রবর্তন করেন কে?
উত্তর:
মোঘল সম্রাট আকবর।
প্রশ্ন:
কোন সালে বাংলা সন/বাংলা নববর্ষের প্রবর্তন করা হয়?
উত্তর:
১৫৮৪ খ্রিস্টাব্দে। তবে ১৫৫৬ খ্রিস্টাব্দকে ভিত্তি বছর ধরে বাংলা সাল গণনা শুরু হয়। কারণ ১৫৫৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসেন। [সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন:
কোন মুঘল সম্রাট 'জিজিয়া কর' রহিত করেন?
উত্তর:
সম্রাট আকবর।
প্রশ্ন:
'অমৃতসর স্বর্ণ মন্দির' কোন সম্রাটের আমলে তৈরি হয়?
উত্তর:
সম্রাট আকবরের।
প্রশ্ন:
কোন মোঘল সম্রাট 'বুলান্দ দরওয়াজা' নির্মাণ করেন?
উত্তর:
সম্রাট আকবর।
প্রশ্ন:
সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত?
উত্তর:
সেকেন্দ্রায়।
