সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'মাৎস্যন্যায়' কোন শতকে ঘটেছিল?
উত্তর:
সপ্তম শতাব্দীর মাঝামাঝি থেকে অষ্টম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। অর্থাৎ, ৭ম-৮ম শতক।
প্রশ্ন:
'মাৎস্যন্যায়' কত বছর বিদ্যমান ছিল?
উত্তর:
১০০ বছর।
প্রশ্ন:
'মাৎস্যন্যায়' কোন শাসন আমলে দেখা দেয়?
উত্তর:
পাল তাম্র শাসন আমলে।
প্রশ্ন:
কোন শতকে ভারতীয় উপমহাদেশে তথা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
দ্বাদশ শতকে; তথা ১১৯২ খ্রিস্টাব্দে (কিন্তু বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ১২০৪ খ্রিস্টাব্দে।)
প্রশ্ন:
ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
মুহম্মদ ঘুরী। (কিন্তু বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হলেন বখতিয়ার খলজি।)
প্রশ্ন:
ভারতীয় উপমহাদেশে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
মুহম্মদ ঘুরী।
প্রশ্ন:
সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন কত বার?
উত্তর:
১৭ বার।
প্রশ্ন:
সুলতান মাহমুদ কোন সালে প্রথম ভারত আক্রমণ করেন?
উত্তর:
১০০০ সালে।
প্রশ্ন:
সুলতান মাহমুদ কে ছিলেন?
উত্তর:
গজনির অধিপতি।
প্রশ্ন:
সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন?
উত্তর:
মহাকবি ফেরদৌসি।
