সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হবে কোথায়?
উত্তর:
রংপুর।
প্রশ্ন:
'সাইবার নিরাপত্তা এজেন্সি' সরকারের কোন বিভাগের সাথে সংযুক্ত?
উত্তর:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
প্রশ্ন:
ভূমি মন্ত্রণালয় থেকে চালুকৃত দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেমটির নাম কী?
উত্তর:
স্মার্ট মিউটেশন।
প্রশ্ন:
প্রাণি সম্পদ অধিদপ্তর কর্তৃক বারকোডের মাধ্যমে গবাদি পশু শনাক্তকরণে নেওয়া উদ্যোগটির নাম কী?
উত্তর:
Bangladesh Integrated Network for Livestock Information (BINLI)
প্রশ্ন:
দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বিষয়ে অনার্স কোর্স চালু করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর:
গ্রিন ইউনিভার্সিটি।
প্রশ্ন:
২৮ এপ্রিল ২০২৪ প্রথমবারের মতো দেশে ২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন প্রযুক্তির ল্যাপটপ অবমুক্ত করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:
গিগাবাইট বাংলাদেশ।
প্রশ্ন:
২১ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মুক্ত করা 'উচ্চারণ' 'কথা' ও 'বর্ণ' কী?
উত্তর:
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলা ভাষার সফটওয়্যার।
প্রশ্ন:
২৩ ফেব্রুয়ারি ২০২৪ যাত্রা শুরু করা বাংলাদেশের প্রথম সার্টিফায়েড টিয়ার ফোর কমার্শিয়াল কো-লোকেশন ডেটা সেন্টার কোনটি?
উত্তর:
সাইফার।
প্রশ্ন:
'সাইফার'-এর মালিকানা কার?
উত্তর:
অ্যাকজেনটেক (রবি অজিয়াটার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান)
