সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কৌলিন্য প্রথার প্রবর্তক কে?
উত্তর:
বল্লাল সেন।
প্রশ্ন:
সেন বংশের সর্বশেষ রাজা কে?
উত্তর:
লক্ষ্মণ সেন।
প্রশ্ন:
বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তর:
লক্ষ্মণ সেন।
প্রশ্ন:
বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিস্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
উত্তর:
কেশব সেন (নোট: মূলত, ১২০৪ খ্রিস্টাব্দে সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন। তার পতনের মধ্য দিয়ে বাংলায় হিন্দু রাজাদের শাসনের অবসান ঘটে এবং মুসলিম শাসনের সূচনা হয়। ১২০৬ খ্রিস্টাব্দে রাজা লক্ষ্মণ সেনের মৃত্যুর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন বিক্রমপুর থেকে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অঞ্চল ১২৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত দুর্বলভাবে শাসন করেন। এরমধ্যে কেশব সেন ছিল সর্বশেষ শাসক)
প্রশ্ন:
সেন রাজাদের মধ্যে 'গৌড়েশ্বর' উপাধি কার ছিল?
উত্তর:
লক্ষ্মণ সেন।
প্রশ্ন:
লক্ষ্মণ সেনের রাজধানী কোথায় কোথায় ছিল?
উত্তর:
নদীয়া।
প্রশ্ন:
সেন বংশের অবসান ঘটে কবে?
উত্তর:
ত্রয়োদশ শতকে।
প্রশ্ন:
'মাৎস্যন্যায়' বলতে কী বোঝায়?
উত্তর:
চরম অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা।
প্রশ্ন:
'মাৎস্যন্যায়' কোন শতকে ঘটেছিল?
উত্তর:
সপ্তম শতাব্দীর মাঝামাঝি থেকে অষ্টম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। অর্থাৎ, ৭ম-৮ম শতক।
প্রশ্ন:
'মাৎস্যন্যায়' কত বছর বিদ্যমান ছিল?
উত্তর:
১০০ বছর।
