সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'নীল লোহিত' কোন লেখকের ছদ্মনাম?
উত্তর:
সুনীল গঙ্গোপাধ্যায়।
প্রশ্ন:
'Attested' শব্দের বাংলা পরিভাষা কী?
উত্তর:
সত্যায়িত।
প্রশ্ন:
'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তর:
ফারসি।
প্রশ্ন:
'জিজীবিষা' শব্দটির অর্থ কী?
উত্তর:
বেঁচে থাকার ইচ্ছা।
প্রশ্ন:
'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?
উত্তর:
কর্মধারয় সমাস।
প্রশ্ন:
'মুসলিম সাহিত্য সমাজ' কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
১৯ জানুয়ারি ১৯২৬।
প্রশ্ন:
সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর:
শনিবারের চিঠি।
প্রশ্ন:
'কুসীদজীবী' বলতে কী বোঝায়?
উত্তর:
সুদখোর।
প্রশ্ন:
জেলে জীবনকেন্দ্রিক একটি উপন্যাসের নাম কী?
উত্তর:
গঙ্গা।
প্রশ্ন:
বাংলা সাহিত্যে 'কালকূট' নামে কে পরিচিত?
উত্তর:
সমরেশ বসু।
