সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
শেরে বাংলা কৃষক প্রজা পার্টির সভাপতি ও কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত সালে?
উত্তর:
১৯৩৫ সালে।
প্রশ্ন:
'গণতন্ত্রের মানসপুত্র' হিসেবে খ্যাত কে?
উত্তর:
হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন:
বাংলাদেশ রাষ্ট্রের জনক ও প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর:
শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কী?
উত্তর:
ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
প্রশ্ন:
ড. ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থগুলোর নাম কী?
উত্তর:
'দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে' এবং 'Banker to the Poor'.
প্রশ্ন:
'আলোকিত মানুষ চাই' কোন প্রতিষ্ঠানের স্লোগান?
উত্তর:
বিশ্বসাহিত্য কেন্দ্র।
প্রশ্ন:
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কোন প্রতিষ্ঠান?
উত্তর:
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
প্রশ্ন:
'সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কারা?
উত্তর:
শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের।
প্রশ্ন:
চারুকলা ইনস্টিটিউটের প্রাথমিক পর্যায়ের নাম কী ছিল?
উত্তর:
গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট।
প্রশ্ন:
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অবস্থান কোথায়?
উত্তর:
সেগুনবাগিচা, ঢাকা।
