সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
১৯৭১ সালে ঢাকা শহর ব্যতীত বাংলাদেশের (পূর্ব পাকিস্তানের) অন্যান্য অঞ্চলে 'অপারেশন সার্চলাইট' পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন?
উত্তর:
মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।
প্রশ্ন:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপন করা হয়?
উত্তর:
চট্টগ্রামের কালুরঘাটে।
প্রশ্ন:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন স্থাপন করা হয়?
উত্তর:
২৬ মার্চ, ১৯৭১ (চট্টগ্রামের কালুরঘাটে)।
প্রশ্ন:
চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কখন?
উত্তর:
২৬ মার্চ, ১৯৭১।
প্রশ্ন:
২৬ মার্চ, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা সর্বপ্রথম পাঠ করেন কে?
উত্তর:
চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা- এম.এ হান্নান।
প্রশ্ন:
২৭ মার্চ, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দ্বিতীয়বারের মতো পাঠ করেন কে?
উত্তর:
তৎকালীন মেজর জিয়াউর রহমান।
প্রশ্ন:
'চরমপত্র' কী?
উত্তর:
এক প্রকার কথিকা।
প্রশ্ন:
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত 'চরমপত্র' নামক কথিকার পরিচালক, উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক কে ছিলেন?
উত্তর:
এম. আর. আখতার মুকুল।
প্রশ্ন:
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'চরমপত্র' নামক কথিকাটি পাঠ করতেন কে?
উত্তর:
এম. আর. আখতার মুকুল।
প্রশ্ন:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'জল্লাদের দরবার' নামক কথিকাটি পাঠ করতেন কে?
উত্তর:
এম. আর. আখতার মুকুল।
