সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
দেশের প্রথম 'পাখি অভয়ারণ্য' কোথায় অবস্থিত?
উত্তর:
ঢাকার সাভারে।
প্রশ্ন:
বাংলাদেশের কোন বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেছেন?
উত্তর:
ড. আবদুল্লাহ আল-মুতি শরফুদ্দিন প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি ইউনেস্কো'র 'কলিঙ্গ পুরস্কার' লাভ করেন। তিনি ১৯৮৩ সালে এ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ১৯৫৯ সালে ইউনেস্কো সাহিত্য পুরস্কার লাভ করেন।
প্রশ্ন:
'উদ্ভিদের জীবন আছে'- এই কথা সর্বপ্রথম প্রমাণ করেন কে?
উত্তর:
স্যার জগদীশ চন্দ্র বসু।
প্রশ্ন:
পাটের জীবনরহস্য আবিষ্কার করেন কে?
উত্তর:
ড. মাকসুদুল আলম।
প্রশ্ন:
ডায়মন্ড কিসের একটি উন্নত জাত?
উত্তর:
আলু।
প্রশ্ন:
'বর্ণালী', 'শুভ্র' ও 'উত্তরণ' কিসের উন্নত জাত?
উত্তর:
ভুট্টা।
প্রশ্ন:
'সোনালিকা', 'আকবর', 'বলাকা', 'দোয়েল', 'আনন্দ', 'কাঞ্চন' ও 'শতাব্দী' কিসের নাম?
উত্তর:
উন্নত জাতের গম।
প্রশ্ন:
'ইরাটম', 'হীরা', 'মুক্তা', 'আশা', 'মালা', 'ময়না', 'ইরি', 'প্রগতি', 'সোনার বাংলা-১', 'নারিকা-১' ও 'আলোক-৬২১০' কিসের নাম?
উত্তর:
উন্নত জাতের ধান।
প্রশ্ন:
ফসলের উচ্চ ফলনশীল জাতকে সংক্ষেপে কী বলে?
উত্তর:
উফশী।
