সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ইবনে বতুতা কখন দিল্লি আসেন?
উত্তর:
১৩৩৪ খ্রিস্টাব্দে। (কিন্তু 'বাংলাপিডিয়া' এর তথ্যমতে, ইবনে বতুতা বাংলায় আসেন ১৩৪৬ খ্রিস্টাব্দে। তবে প্রচলিত তথ্যমতে, তিনি বাংলায় আসেন ১৩৪৫ খ্রিস্টাব্দে)
প্রশ্ন:
ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর:
মরক্কো।
প্রশ্ন:
দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
উত্তর:
মুহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন:
ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন?
উত্তর:
মুহম্মদ বিন তুঘলক। (কিন্তু ভারতবর্ষে প্রথম 'মুদ্রার' প্রচলন করেন- সুলতান ইলতুতমিশ)
প্রশ্ন:
ভারতে কে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিস্তার করেন?
উত্তর:
মুহাম্মদ ঘুরী।
প্রশ্ন:
ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
কুতুবউদ্দিন আইবেক। (প্রকৃতপক্ষে তিনি মুহাম্মদ ঘুরীর একজন কৃতদাস ছিলেন)
প্রশ্ন:
দিল্লির 'কুতুব মিনার' কে নির্মাণ করেন?
উত্তর:
কুতুবউদ্দিন আইবেক (মনে রাখুন: কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন)।
প্রশ্ন:
দিল্লি সালতানাতের পতন ঘটে কীভাবে?
উত্তর:
ইব্রাহিম লোদী ও বাবরের মধ্যকার পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদী পরাজিত হন এবং ভারতবর্ষে মোঘল সাম্রাজ্য স্থাপিত হয়।
প্রশ্ন:
দিল্লি সালতানাতের পতন ঘটে কখন?
উত্তর:
১৫২৬ খ্রিস্টাব্দে। (দিল্লি সালতানাত ১২০৬-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ৫টি রাজবংশের মাধ্যমে ৩২০ বছর দিল্লি তথা ভারতবর্ষ শাসন করে।)
