সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করে কোন সংগঠন?
উত্তর:
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
প্রশ্ন:
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আত্যপ্রকাশ করে কবে?
উত্তর:
১৭ ফেব্রুয়ারি ২০১৮।
প্রশ্ন:
কোটা সংস্কার আন্দোলনে ক্ষুব্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সকল ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন কবে?
উত্তর:
১১ এপ্রিল ২০১৮।
প্রশ্ন:
সরকারি চাকরির ৯ম-১৩তম গ্রেড পর্যন্ত কোটাব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে?
উত্তর:
৪ অক্টোবর ২০১৮।
প্রশ্ন:
৯ম-১৩তম গ্রেডে ৩০% মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয় কবে?
উত্তর:
৬ ডিসেম্বর ২০২১।
প্রশ্ন:
হাইকোর্ট বিভাগ কবে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয়?
উত্তর:
৫ জুন ২০২৪।
প্রশ্ন:
আপিল বিভাগের রায়ের পর কোটাসংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয় কবে?
উত্তর:
২৩ জুলাই ২০২৪।
প্রশ্ন:
সুপ্রীম কোর্টের আপিল বিভাগ পূর্বের কোটা বাতিল করে চাকরিতে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার রায় দেন কবে?
উত্তর:
২১ জুলাই ২০২৪।
প্রশ্ন:
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন কোনটি?
উত্তর:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-discriminations Students Movement)।
