সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কী?
উত্তর:
নাটোরের লালপুর। (নোট: নাটোরের লালপুরে গড় বৃষ্টিপাত কম হয় বলে ঐ স্থান উষ্ণ অর্থাৎ গরম বেশি পড়ে)
প্রশ্ন:
বাংলাদেশের কোন অঞ্চল অধিক খরাপ্রবণ?
উত্তর:
উত্তর-পশ্চিমাঞ্চল। [রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া জেলা]
প্রশ্ন:
বাংলাদেশের কোন অঞ্চল অধিক বৃষ্টিপ্রবণ?
উত্তর:
উত্তর-পূর্বাঞ্চল। (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা)
প্রশ্ন:
বাংলাদেশের অধিক খরাপ্রবণ/উষ্ণতম জেলা কোনটি?
উত্তর:
রাজশাহী জেলা।
প্রশ্ন:
বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
উত্তর:
সিলেট জেলা।
প্রশ্ন:
বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উত্তর:
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
প্রশ্ন:
বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয়?
উত্তর:
সিলেট স্টেশন। (নোট: সিলেট অঞ্চলে গড় বৃষ্টিপাত বেশি হয় বলে ঐ স্থানে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়)
প্রশ্ন:
গ্রিনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত?
উত্তর:
+৬ ঘণ্টা। (তাই লন্ডনের সময়ের সাথে বাংলাদেশের সময় বের করার জন্য লন্ডনের সময়ের সাথে ৬ ঘণ্টা যোগ করতে হবে; অথবা বাংলাদেশের সময় থেকে ৬ ঘণ্টা বিয়োগ করলে লন্ডনের সময় পাওয়া যাবে)।
প্রশ্ন:
বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উত্তর:
জানুয়ারি।
প্রশ্ন:
বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তর:
এপ্রিল।
