আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ব্রিটেনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কী?
উত্তর:
দ্য বুকার প্রাইজ
প্রশ্ন:
বিশ্বের চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার কোনটি?
উত্তর:
অস্কার পুরস্কার
প্রশ্ন:
অস্কার পুরস্কারের অন্যনাম কী?
উত্তর:
একাডেমি অ্যাওয়ার্ড
প্রশ্ন:
কোন দেশ থেকে অস্কার পুরস্কার প্রদান করা হয়?
উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র হতে
প্রশ্ন:
প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন কে?
উত্তর:
নাফিস বিন জাফর। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করেন।
প্রশ্ন:
পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে?
উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
প্রশ্ন:
কোন ক্ষেত্রে অবদানের জন্য পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়?
উত্তর:
সাহিত্য, সাংবাদিকতা ও সঙ্গীতের বিভিন্ন ক্যাটাগরিতে
প্রশ্ন:
কোন বিশ্ববিদ্যালয় পুলিৎজার পুরস্কার প্রদান করে?
উত্তর:
কলম্বিয়া ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র)
প্রশ্ন:
কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর:
ফ্রান্সে ('কান' ফ্রান্সের একটি শহরের নাম)
প্রশ্ন:
'শাখারড পুরস্কার' প্রবর্তক কে?
উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন। এটি ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক শীর্ষ পুরস্কার।
