সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ঘূর্ণিঝড় কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ?
উত্তর:
সাময়িক দুর্যোগ।
প্রশ্ন:
যে সময়ে বাংলাদেশে নদী ভাঙনের ঘটনা বেশি ঘটে সেই সময়টি কোনটি?
উত্তর:
বর্ষাকালে।
প্রশ্ন:
বাংলাদেশের যে অঞ্চল অধিক ভূমিকম্পপ্রবণ তা কোনটি?
উত্তর:
উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল।
প্রশ্ন:
বাংলাদেশের যে অঞ্চল খরায় বেশি ক্ষতিগ্রস্ত হয় তা কোনটি?
উত্তর:
উত্তর-পশ্চিমাঞ্চল।
প্রশ্ন:
বাংলাদেশের যে অঞ্চলে ঘূর্ণিঝড় বেশি হয় তা কোনটি?
উত্তর:
দক্ষিণ অঞ্চলে।
প্রশ্ন:
কোনটি আপদের প্রত্যক্ষ প্রভাব?
উত্তর:
পরিবেশগত।
প্রশ্ন:
মানুষ সৃষ্ট আপদ নয় কোনটি?
উত্তর:
কালবৈশাখী ঝড়।
প্রশ্ন:
বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন হয়?
উত্তর:
প্রাক-মৌসুমি বায়ু ঋতুতে।
প্রশ্ন:
বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কোন দিক থেকে আসে?
উত্তর:
উত্তর-পশ্চিম দিক হতে।
প্রশ্ন:
হিমবাহের ক্ষয় কার্য দ্বারা কোন ভূমিরূপটি গঠিত?
উত্তর:
ইউ আকৃতির উপত্যকা।
