সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কাকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি কবে বাংলা জয় করেন?
উত্তর:
সেনবংশের রাজা লক্ষ্মণ সেনকে।
প্রশ্ন:
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণে লক্ষ্মণ সেন কোথায় পালিয়ে যায়?
উত্তর:
নদীয়া থেকে পালিয়ে বিক্রমপুর চলে যায়।
প্রশ্ন:
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর:
তুর্কি খিলজি বংশোদ্ভূত আফগানিস্তানের অধিবাসী ছিলেন।
প্রশ্ন:
কোন বিজেতা অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমণ করেন?
উত্তর:
বখতিয়ার খলজি।
প্রশ্ন:
বখতিয়ার খলজির রাজধানী কোথায় ছিল?
উত্তর:
লখনৌতে। [সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন:
বখতিয়ার খলজি কোন স্থানে মৃত্যুবরণ করেন?
উত্তর:
দেবকোটে।
প্রশ্ন:
স্বাধীন সুলতানী যুগের সূচনা হয় কবে?
উত্তর:
১৩৩৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:
স্বাধীন সুলতানী যুগের সূচনা হয় কোথায়?
উত্তর:
সোনারগাঁ।
প্রশ্ন:
স্বাধীন সুলতানী যুগের সূচনাকারী কে?
উত্তর:
সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ। (কিন্তু দিল্লিতে সুলতানী শাসনের সূচনাকারী ছিলেন- মুহাম্মদ ঘুরী।)
