সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বৈদিক যুগের শিক্ষার ভাষা কী ছিল?
উত্তর:
সংস্কৃত।
প্রশ্ন:
দেশবাচক নাম হিসেবে 'বঙ্গ' শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয়?
উত্তর:
মুসলিম শাসনামলের প্রথম দিকে।
প্রশ্ন:
সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল?
উত্তর:
'সুবহ-ই-বাঙ্গালাহ' নামে।
প্রশ্ন:
কোন গ্রন্থে 'বঙ্গ' শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
উত্তর:
'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে।
প্রশ্ন:
কোন গ্রন্থে দেশবাচক "বঙ্গ' শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
উত্তর:
'আইন-ই-আকবরী' গ্রন্থে।
প্রশ্ন:
'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:
আবুল ফজল।
প্রশ্ন:
প্রাচীন বাংলার নির্ভরযোগ্য ইতিহাস সম্পর্কে জানার জন্য নীহাররঞ্জন রায় কর্তৃক রচিত প্রামাণ্য গ্রন্থটির নাম কী?
উত্তর:
বাঙালির ইতিহাস।
প্রশ্ন:
সমগ্র বাংলাদেশ 'বঙ্গ' নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
উত্তর:
পাঠান আমলে।
প্রশ্ন:
এই অঞ্চলের নাম 'বাংলা' নামকরণ করেন কে?
উত্তর:
সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।
প্রশ্ন:
কার আমল থেকে বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয়?
উত্তর:
মৌর্যযুগে।
