সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন?
উত্তর:
যুগ্ম সম্পাদক।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন কবে?
উত্তর:
১৯৫৩ সালে।
প্রশ্ন:
যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আসনে বিজয়ী হন?
উত্তর:
গোপালগঞ্জ আসনে।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর:
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায়।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
উত্তর:
কৃষি, বন ও সমবায় মন্ত্রী।
প্রশ্ন:
১৯৬৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত সম্মিলিত বিরোধী দলের নাম কী ছিল?
উত্তর:
কম্বাইন্ড অপজিশন পার্টি।
প্রশ্ন:
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি কে দেন?
উত্তর:
তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
প্রশ্ন:
কোথায় শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর:
রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে)।
প্রশ্ন:
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর:
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
