সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
২০২৪ সালে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানের নাম কী?
উত্তর:
অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান।
প্রশ্ন:
হাসন নাসরুল্লাহ ও ইসমাইল হানিয়ার হত্যার প্রেক্ষিতে ইরান ইসরায়েলে পুনরায় হামলা করে কবে?
উত্তর:
১ অক্টোবর ২০২৪।
প্রশ্ন:
এক্সিস অব রেজিস্ট্যান্স বলতে কী বোঝায়?
উত্তর:
মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠী বা জোট।
প্রশ্ন:
যুক্তরাষ্ট্রে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে আত্মহুতি দেওয়া অ্যারন বুশনেলের নামে কোথায় একটি সড়কের নামকরণ করা হয়?
উত্তর:
ফিলিস্তিনের জেরিকো শহরে।
প্রশ্ন:
১৯ এপ্রিল ২০২৪ ইসরায়েল ইরানের কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়?
উত্তর:
ইস্ফাহানের পারমাণবিক স্থাপনা।
প্রশ্ন:
৩০ মে ২০২৪ ইসরায়েল গাজার কোন অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়?
উত্তর:
ফিলাডেলফি করিডোর।
প্রশ্ন:
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কবে?
উত্তর:
২১ নভেম্বর ২০২৪।
প্রশ্ন:
'ইয়ামাম' কোন দেশের জাতীয় কাউন্টার টেরোরিজম ইউনিট?
উত্তর:
ইসরায়েল।
প্রশ্ন:
১ অক্টোবর ২০২৪ ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কী?
উত্তর:
Operation True Promise 2।
প্রশ্ন:
১৯ অক্টোবর ২০২৪ হিজবুল্লাহ ইসরায়েলের কোথায় হামলা চালায়?
উত্তর:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে।
