সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশের সঙ্গে কতটি দেশের সীমানা রয়েছে?
উত্তর:
২টি দেশের।
প্রশ্ন:
বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমানা রয়েছে?
উত্তর:
ভারত ও মায়ানমারের।
প্রশ্ন:
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর:
৪,১৫৬ কিমি। [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
প্রশ্ন:
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর:
২৭১ কিমি। [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
প্রশ্ন:
ভারতের সঙ্গে বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য কত?
উত্তর:
১৮০ কিমি।
প্রশ্ন:
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলোর নাম কী কী?
উত্তর:
পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম। (মনে রাখতে পারেন এইভাবে- 'আমি ও মেঘা পশ্চিমবঙ্গ তিনবার গেছি।' আ= আসাম, মি= মিজোরাম, মেঘা= মেঘালয়, পশ্চিমবঙ্গ, তিন (ত্রি)= ত্রিপুরা)
প্রশ্ন:
বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশগুলোর নাম কী?
উত্তর:
রাখাইন প্রদেশ (যার পূর্ববর্তী নাম ছিল আরাকান) ও চিন প্রদেশ
প্রশ্ন:
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তর:
৩২টি।
