সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বরফ পানিতে ভাসে কেন?
উত্তর:
বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি (অথবা পানির তুলনায় বরফের ঘনত্ব কম)।
প্রশ্ন:
একটি ধনাত্মক যৌগমূলকের উদাহরণ দাও।
উত্তর:
অ্যামোনিয়াম ($NH_4^+$)।
প্রশ্ন:
রেচনতন্ত্রের প্রধান বা অবশ্য প্রয়োজনীয় অঙ্গ কোনটি?
উত্তর:
বৃক্ক (কিডনি)।
প্রশ্ন:
ব্রোঞ্জ কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত সংকর ধাতু?
উত্তর:
তামা (তাম্র) ও টিন।
প্রশ্ন:
বডি মাস ইনডেক্স (BMI) কতর বেশি হলে তাকে স্থূলতার প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর:
২৫ এর বেশি (>25)।
প্রশ্ন:
দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য প্রধানত কোন উপাদানটি দরকার?
উত্তর:
আমিষ (প্রোটিন)।
প্রশ্ন:
কোন সংক্রামক ব্যাধিটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে?
উত্তর:
গুটি বসন্ত (Smallpox)।
প্রশ্ন:
আধানের বা চার্জের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্রের নাম কী?
উত্তর:
তড়িৎবীক্ষণ যন্ত্র (Electroscope)।
প্রশ্ন:
শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয়?
উত্তর:
জন্ডিস।
