সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
নৈতিকতার জন্ম কোথায় থেকে হয়?
উত্তর:
সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ থেকে।
প্রশ্ন:
স্থান-কাল-পাত্রভেদে কিসের রূপ বিভিন্ন হয়?
উত্তর:
মূল্যবোধের।
প্রশ্ন:
সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
উত্তর:
বিশ্বব্যাংক।
প্রশ্ন:
সুশাসনের প্রধান অন্তরায় কোনটি?
উত্তর:
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি।
প্রশ্ন:
ক্ষমতার বিকেন্দ্রীকরণ না থাকলে কিসের সৃষ্টি হয়?
উত্তর:
সেচ্ছাচারিতা।
প্রশ্ন:
প্রশাসনযন্ত্রের মূল ধারক-বাহক কে?
উত্তর:
সরকার।
প্রশ্ন:
সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি?
উত্তর:
সহনশীলতা।
প্রশ্ন:
প্রতিটি শিশু কী নিয়ে জন্মায়?
উত্তর:
ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে।
প্রশ্ন:
'Modern Moral Philosophy' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:
W. D. Hudson।
প্রশ্ন:
'রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক'— এ বক্তব্যটি কার?
উত্তর:
মিশেল ক্যামডেসাস।
