সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোন বাংলাদেশি শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের জন্য জার্মানির সর্বোচ্চ বেসামরিক খেতাব 'ফেডারেল ক্রস অব মেরিট' অর্জন করেন?
উত্তর:
ড. গোলাম আবু জাকারিয়া।
প্রশ্ন:
অর্থ পাচার প্রতিরোধে ১ মার্চ ২০২৪ দুর্নীতি দমন কমিশন (দুদক) কিসের সদস্য হয়?
উত্তর:
গ্লোব-ই নেটওয়ার্ক।
প্রশ্ন:
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে ২০২৫-২৭ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার সদস্য নির্বাচিত হয়?
উত্তর:
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)।
প্রশ্ন:
৪ মার্চ ২০২৪ ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পান কে?
উত্তর:
সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওছিয়া করিম ফিরোজ।
প্রশ্ন:
তৃতীয় বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের National Academy of Engineering (NAE)-এর সদস্য নির্বাচিত হন কে?
উত্তর:
ড. তাহের সাইফ।
প্রশ্ন:
ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক পদে নিযুক্ত হন কোন বাংলাদেশি?
উত্তর:
এস এম মুজিবুর রহমান।
প্রশ্ন:
গুগল অ্যাওয়ার্ড ফর ইনফ্লুয়েন্সিয়াল রিসার্চ জয়ী প্রথম বাংলাদেশি কে?
উত্তর:
ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ।
প্রশ্ন:
১৮ জানুয়ারি ২০২৪ ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (ISN) কিডনি ফাউন্ডেশনকে কোন পুরস্কারে ভূষিত করে?
উত্তর:
সেরিয়ার অ্যাওয়ার্ড।
প্রশ্ন:
প্রথম বাংলাদেশি দম্পতি হিসেবে বিশ্ব ভ্রমণে সেঞ্চুরি করেন কারা?
উত্তর:
রেজাউল বাহার ও শারমীন শাহরিয়াত।
প্রশ্ন:
কোন বাংলাদেশি আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (IVI) বোর্ড অব ট্রাস্টির সদস্য নির্বাচিত হন?
উত্তর:
অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল।
