সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ইউনেস্কো ২১-শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উত্তর:
১৯৯৯ সালের ১৭ নভেম্বর। (ইউনেস্কোর ৩০তম অধিবেশন বা সাধারণ সভার মাধ্যমে)
প্রশ্ন:
২১-শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে' পালন করা হয় কোন সাল থেকে?
উত্তর:
২০০০ সাল থেকে।
প্রশ্ন:
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ?
উত্তর:
আফ্রিকার দেশ সিওরালিয়ন।
প্রশ্ন:
ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়?
উত্তর:
বাংলা একাডেমি। (বাংলা একডেমি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ)
প্রশ্ন:
বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।
প্রশ্ন:
১৯৫২ সালের ২১-শে ফেব্রুয়ারি বাংলা কত সাল, তারিখ ছিল?
উত্তর:
১৩৫৮ বঙ্গাব্দ, ৮ ফাল্গুন।
প্রশ্ন:
১৯৫২ সালের ২১-শে ফেব্রুয়ারি কী বার ছিল?
উত্তর:
বৃহস্পতিবার।
প্রশ্ন:
জহির রায়হান কর্তৃক নির্মিত ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্রের নাম কী?
উত্তর:
জীবন থেকে নেওয়া
প্রশ্ন:
ভাষা শহীদের স্মরণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর:
হামিদুর রহমান। (কিন্তু, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি- সৈয়দ মাইনুল হোসেন।)
প্রশ্ন:
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:
লিয়াকত আলী খান।
