আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
NAM এর পূর্ণরূপ কী?
উত্তর:
Non-Aligned Movement।
প্রশ্ন:
NATO এর পূর্ণরূপ এবং এটি কী ধরনের সংগঠন?
উত্তর:
North Atlantic Treaty Organization (আরেক নাম North Atlantic Alliance); এটি একটি বহুজাতিক সামরিক সংগঠন।
প্রশ্ন:
SAARC এর পূর্ণরূপ কী?
উত্তর:
South Asian Association for Regional Cooperation।
প্রশ্ন:
SAARC কত তারিখে এবং কোন অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত হয়?
উত্তর:
৮ ডিসেম্বর ১৯৮৫ সালে, দক্ষিণ এশিয়ার দেশসমূহ নিয়ে।
প্রশ্ন:
SAARC এর সচিবালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:
কাঠমান্ডু, নেপাল।
প্রশ্ন:
SAARC এর মূল রূপকার কে?
উত্তর:
বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
প্রশ্ন:
SAARC এর প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর:
আবুল আহসান (বাংলাদেশ)।
