কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ক্লাউড বলতে মূলত কী বুঝানো হয়?
উত্তর:
দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে।
প্রশ্ন:
ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়া প্রথম শুরু করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:
আমাজন ডট কমের ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2)।
প্রশ্ন:
ক্লাউড কম্পিউটিং সাধারণত কয় ধরনের সার্ভিস দিয়ে থাকে?
উত্তর:
৩ ধরনের (IaaS, SaaS এবং PaaS)।
প্রশ্ন:
ক্লাউড কম্পিউটিংয়ের ধারণা শুরু হয় কোন সময়ে?
উত্তর:
১৯৬০ এর দশকে।
প্রশ্ন:
স্মার্টফোনগুলোতে বিদ্যমান অপারেটিং সিস্টেমকে কী বলে?
উত্তর:
প্ল্যাটফর্ম।
প্রশ্ন:
বিশ্বের প্রথম স্মার্টফোন কোনটি?
উত্তর:
আইবিএম সাইমন (IBM Simon)।
প্রশ্ন:
অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন কোনটি?
উত্তর:
HTC Dream।
প্রশ্ন:
টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
উত্তর:
ড. স্যামুয়েল হার্স্ট।
প্রশ্ন:
বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
উত্তর:
BTRC (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)।
প্রশ্ন:
Tizen কোন ধরনের অপারেটিং সিস্টেম?
উত্তর:
লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।
