কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
SCSI কোন প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড?
উত্তর:
ANSI (American National Standard Institute)।
প্রশ্ন:
SCSI ডিভাইসগুলো কোন পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে?
উত্তর:
প্যারালাল কমিউনিকেশন পদ্ধতিতে।
প্রশ্ন:
SSD (Solid State Drive) ডিভাইসে ডেটা সংরক্ষিত হয় কীসের সাহায্যে?
উত্তর:
ফ্লাশ মেমোরির সাহায্যে।
প্রশ্ন:
প্রধান প্রধান ইনপুট ডিভাইস কোনগুলো?
উত্তর:
কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, জয়স্টিক, OMR, OCR, MICR ইত্যাদি।
প্রশ্ন:
প্রধান প্রধান আউটপুট ডিভাইস কোনগুলো?
উত্তর:
প্রজেক্টর, মনিটর, প্রিন্টার, স্পিকার, VDU, প্লটার ইত্যাদি।
প্রশ্ন:
একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে কোন ডিভাইসগুলো?
উত্তর:
টাচস্ক্রিন, মডেম, ফ্যাক্স, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি।
প্রশ্ন:
ডেটা হায়ারার্কির সঠিক ক্রমটি কী?
উত্তর:
বিট -> বাইট (অক্ষর) -> ফিল্ড -> রেকর্ড -> ফাইল -> ডেটাবেজ।
প্রশ্ন:
ডেটাবেজ সার্ভারের ডেটার সংগঠনকে কী বলে?
উত্তর:
ডেটাবেজ মডেল।
প্রশ্ন:
যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে কী বলে?
উত্তর:
Back End।
