কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডিলে সর্বনিম্ন হয়?
উত্তর:
আইসোক্রোনাস।
প্রশ্ন:
ব্লুটুথ এর IEEE Standard, রেঞ্জ এবং নেটওয়ার্কের ধরন কী?
উত্তর:
IEEE Standard ৮০২.১৫, রেঞ্জ ১০-১০০ মিটার এবং এটি PAN (Personal Area Network) ধরনের নেটওয়ার্ক।
প্রশ্ন:
ওয়াই-ফাই এর IEEE Standard, রেঞ্জ এবং নেটওয়ার্কের ধরন কী?
উত্তর:
IEEE Standard ৮০২.১১, রেঞ্জ ৫০-১০০ মিটার এবং এটি LAN (Local Area Network) ধরনের নেটওয়ার্ক।
প্রশ্ন:
ওয়াই-ম্যাক্স এর IEEE Standard, রেঞ্জ এবং নেটওয়ার্কের ধরন কী?
উত্তর:
IEEE Standard ৮০২.১৬, রেঞ্জ প্রায় ৫০ কিলোমিটার এবং এটি MAN (Metropolitan Area Network) ধরনের নেটওয়ার্ক।
প্রশ্ন:
ইন্টারনেটের জনক কে?
উত্তর:
ভিনটন গ্রে কার্ফ (Vinton Gray Cerf)।
প্রশ্ন:
অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করাকে কী বলা হয়?
উত্তর:
ই-কমার্স।
প্রশ্ন:
fiverr.com কী ধরনের সাইট?
উত্তর:
এটি মূলত একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ও ই-কমার্স সাইট।
প্রশ্ন:
বিশ্বগ্রাম (Global Village) ধারণার প্রবক্তা মার্শাল ম্যাকলুহান কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর:
কানাডা।
প্রশ্ন:
আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য কোন কোডগুলো ব্যবহৃত হয়?
উত্তর:
ASCII Code, EBCDIC Code এবং Unicode।
প্রশ্ন:
(78) 10 এর BCD মান কত?
উত্তর:
01111000।
