কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মাদার অব অল ভাইরাস বলা হয় কোন ভাইরাসকে?
উত্তর:
CIH ভাইরাসকে (এটি তৈরি করেন তাইওয়ানের নাগরিক Chen Ing-Hau)।
প্রশ্ন:
অনাকাঙ্ক্ষিত মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেক্ট্রনিক মেসেজিং সিস্টেম সমূহের ব্যবহারকে কী বলে?
উত্তর:
স্প্যামিং।
প্রশ্ন:
Cyber attack-এর অপর নাম কী?
উত্তর:
Cyber Vandalism।
প্রশ্ন:
তথ্য ব্যবস্থাপনার নৈতিকতার সাথে জড়িত বিষয়সমূহ কী কী?
উত্তর:
Privacy, Uses, Access, Storage এবং Accuracy।
প্রশ্ন:
ব্লগ বা ওয়েবসাইট থেকে লেখা বা ছবি অন্যায়ভাবে কপি করাকে কী বলে?
উত্তর:
Property theft।
প্রশ্ন:
অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে কম্পিউটারের ব্যবহারকে কী বলে?
উত্তর:
সাইবারথেফট (Cybertheft)।
প্রশ্ন:
মোবাইল বা টেলিফোনে অডিও এর মাধ্যমে ফিশিং করাকে কী বলে?
উত্তর:
ভিশিং (Vishing)।
প্রশ্ন:
ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক তথ্যাদি হাতিয়ে নেওয়াকে কী বলে?
উত্তর:
স্পুফিং (Spoofing)।
প্রশ্ন:
ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় তথ্যকে অন্যায়ভাবে হ্যাক করাকে কী বলে?
উত্তর:
স্নিফিং (Sniffing)।
প্রশ্ন:
টেলিফোন সিস্টেম হ্যাক করাকে কী বলে?
উত্তর:
ফ্রিকিং (Phreaking)।
