কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে?
উত্তর:
লিনাস বেনেডিক্ট টরভাল্ডস।
প্রশ্ন:
ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে কী বলে?
উত্তর:
ফরমেট (Format)।
প্রশ্ন:
একটি ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে কী ব্যবহৃত হয়?
উত্তর:
Defragmentation।
প্রশ্ন:
অপারেটিং সিস্টেম লোড হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর:
Booting।
প্রশ্ন:
কোনো ফাইল, ফোল্ডার, গ্রাফিক্স ইত্যাদি স্থায়ীভাবে মুছে যায় কোন কমান্ড দিয়ে?
উত্তর:
Shift + Delete।
প্রশ্ন:
সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম কোনটি?
উত্তর:
ইউনিক্স (UNIX)।
প্রশ্ন:
FAT-এর পূর্ণরূপ কী?
উত্তর:
File Allocation Table।
প্রশ্ন:
NTFS-এর পূর্ণরূপ কী?
উত্তর:
New Technology File System।
