কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS ও ইন্টারনেট ব্যবহার শুরু হয়?
উত্তর:
দ্বিতীয় প্রজন্ম।
প্রশ্ন:
সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়?
উত্তর:
স্টার টপোলজি।
প্রশ্ন:
স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর:
হাব (বা সুইচ)।
প্রশ্ন:
কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে এবং ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেতে রূপান্তরিত হয়?
উত্তর:
মডেম।
প্রশ্ন:
ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সুফল কী?
উত্তর:
সাশ্রয়ী ও সহজলভ্য।
প্রশ্ন:
ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কাজ করা সুবিধাজনক কেন?
উত্তর:
সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং সার্বক্ষণিক ব্যবহার করা যায়।
প্রশ্ন:
কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করার জন্য কোন কার্ড ব্যবহৃত হয়?
উত্তর:
NIC (Network Interface Card)।
প্রশ্ন:
ব্লুটুথের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর:
এরিকসন।
প্রশ্ন:
বিট সিনক্রোনাইজেশন আসলে কী?
উত্তর:
বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি যার মাধ্যমে বিটের শুরু ও শেষ বুঝতে পারা যায়।
