কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে কম্পিউটারের ব্যবহারকে কী বলে?
উত্তর:
সাইবারথেফট (Cybertheft)।
প্রশ্ন:
মোবাইল বা টেলিফোনে অডিও এর মাধ্যমে ফিশিং করাকে কী বলে?
উত্তর:
ভিশিং (Vishing)।
প্রশ্ন:
ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক তথ্যাদি হাতিয়ে নেওয়াকে কী বলে?
উত্তর:
স্পুফিং (Spoofing)।
প্রশ্ন:
ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় তথ্যকে অন্যায়ভাবে হ্যাক করাকে কী বলে?
উত্তর:
স্নিফিং (Sniffing)।
প্রশ্ন:
টেলিফোন সিস্টেম হ্যাক করাকে কী বলে?
উত্তর:
ফ্রিকিং (Phreaking)।
প্রশ্ন:
কোনো ই-মেইল অ্যাড্রেসে লাখ লাখ ই-মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করাকে কী বলে?
উত্তর:
স্প্যামিং (Spamming)।
প্রশ্ন:
কম্পিউটারের ফাইলসমূহ দখলে নিয়ে তা ফেরত পেতে অর্থ চাওয়াকে কী বলে?
উত্তর:
র্যানসমওয়্যার (Ransomware)।
প্রশ্ন:
ক্লাউড বলতে মূলত কী বুঝানো হয়?
উত্তর:
দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে।
প্রশ্ন:
ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়া প্রথম শুরু করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:
আমাজন ডট কমের ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2)।
প্রশ্ন:
ক্লাউড কম্পিউটিং সাধারণত কয় ধরনের সার্ভিস দিয়ে থাকে?
উত্তর:
৩ ধরনের (IaaS, SaaS এবং PaaS)।
