আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
তৃণমূল পর্যায়ে পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ কোন পুরস্কার দেওয়া হয়?
উত্তর:
গোল্ডম্যান পরিবেশ পুরস্কার। এটি 'সবুজ নোবেল প্রাইজ' হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র থেকে এই পুরস্কার প্রদান করা হয়।
প্রশ্ন:
পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য 'জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি' (ইউএনইপি) কোন পুরস্কার প্রবর্তন করে?
উত্তর:
চ্যাম্পিয়ন অব দি আর্থ
প্রশ্ন:
প্রথম বাংলাদেশি হিসেবে কে 'চ্যাম্পিয়ন অব দি আর্থ' পুরস্কার লাভ করেন?
উত্তর:
ড. আতিক রহমান
প্রশ্ন:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে 'চ্যাম্পিয়ন অব দি আর্থ' পুরস্কার লাভ করেন?
উত্তর:
২০১৫ সালে। জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
প্রশ্ন:
'সার্ক সাহিত্য পুরস্কার-২০২৩' লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। (অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন- এই তিনটি গ্রন্থের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।)
প্রশ্ন:
IMF (International Monetary Fund) is the result of -
উত্তর:
Brettonwood Conference
প্রশ্ন:
আন্তর্জাতিক অর্থ তহবিল কবে হতে কার্যক্রম শুরু করে?
উত্তর:
১৯৪৭ সালে
প্রশ্ন:
বাংলাদেশ কত সালে আইএমএফ এর সদস্য হয়?
উত্তর:
১৯৭২
