আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ভারত-পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর:
১৯ সেপ্টেম্বর ১৯৬০।
প্রশ্ন:
১৯ এপ্রিল ২০২৫ পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:
ইতালির রোমে।
প্রশ্ন:
কোন যন্ত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে?
উত্তর:
শেকঅ্যালার্ট (ShakeAlert)।
প্রশ্ন:
ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ওয়াক্ফ (সংশোধন) বিল, ২০২৪ এবং মুসলিম ওয়াক্ত (বাতিল) বিল, ২০২৪ কবে পাস করা হয়?
উত্তর:
৩ এপ্রিল ২০২৫।
প্রশ্ন:
৩ জুন ২০২৬ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন কয়টি দেশ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
উত্তর:
৫টি (অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে)।
প্রশ্ন:
৯ জুন ২০২৬ কানাডার কুইবেক প্রদেশের কোন শহরের সিটি কাউন্সিলে গাছকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর:
টেরেস ভড্রিউইল।
প্রশ্ন:
পাওয়ার অব সাইবেরিয়া ২ কী?
উত্তর:
রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার আলতাই অঞ্চল থেকে উত্তর-পূর্ব চীনে প্রাকৃতিক গ্যাস রপ্তানির জন্য প্রস্তাবিত একটি গ্যাস পাইপলাইন।
