আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
২৯ নভেম্বর ২০২৫ পোপ লিও প্রথমবারের মতো ঐতিহাসিক কোন মসজিদে যান?
উত্তর:
নীল মসজিদ (দ্য ব্লু মস্ক) বা সুলতান আহমেদ মসজিদ; তুরস্ক।
প্রশ্ন:
কুনেইত্রা অঞ্চল কোথায় অবস্থিত?
উত্তর:
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি (সিরিয়া)।
প্রশ্ন:
১৮ অক্টোবর ২০২৫ উন্নতমানের 'ইমাদ' ও 'কাদর' নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করে কোন দেশ?
উত্তর:
ইরান।
প্রশ্ন:
তাফতান আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
উত্তর:
ইরান।
প্রশ্ন:
তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয় কবে?
উত্তর:
১৮ অক্টোবর, ২০২৫।
প্রশ্ন:
আর্কটিক বরফ অঞ্চলে চীনের প্রথম মানবচালিত অনুসন্ধান চালানো জাহাজের নাম কী?
উত্তর:
শেনহাই ১ ও জিয়াওলং।
প্রশ্ন:
বিশ্বের প্রথম 'হাফ ট্রিলিয়নিয়ার' হন কে?
উত্তর:
ইলন মাস্ক।
