আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল চীন কোথায় চালু করেছে?
উত্তর:
চীনের সর্ব দক্ষিণের প্রদেশ হাইনান বন্দরে।
প্রশ্ন:
উজবেকিস্তানের তাসখন্দে নির্মিতব্য হোয়াইট হাউসের চেয়ে ৭ গুণ বড় সাংস্কৃতিক কেন্দ্রের নাম কী?
উত্তর:
সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন (CISC)
প্রশ্ন:
চীন-আসিয়ান (AI)'র প্রথম স্টেশনচীনের কোন শহরে তৈরি হচ্ছে?
উত্তর:
নাননিং শহর, গুয়াংজি ঝুয়াং; চীন।
প্রশ্ন:
জার্মানির প্রকৌশলী মিকায়েলা বেন্টহাউস ইউরোপীয় মহাকাশ সংস্থায় (ESA) কর্মরত বিশ্বের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ গমন করেন কবে?
উত্তর:
২০ ডিসেম্বর ২০২৫।
প্রশ্ন:
বিশ্বের কোন বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর করার উদ্যোগ নেয় জাপান?
উত্তর:
কাশিওয়াজাকি-কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্ন:
धनকুবের জ্যারেড আইজ্যাকম্যানকে কততম নাসার পরবর্তী প্রধান হিসেবে অনুমোদন দেয় মার্কিন সিনেট?
উত্তর:
১৫তম।
প্রশ্ন:
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে নতুন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তর:
৬ ডিসেম্বর ২০২৫।
প্রশ্ন:
২৪ নভেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভেনিজুয়েলার কোন সংগঠনকে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন'-এর সদস্য ঘোষণা করেছে?
উত্তর:
কার্টেল দে লস সোলেস নামক সংগঠনকে।
প্রশ্ন:
২১ ডিসেম্বর ২০২৫ সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস' পান কে?
উত্তর:
পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
