আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:
বেলজিয়ামের ব্রাসেলস।
প্রশ্ন:
ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি এবং সর্বশেষ সদস্যদেশ কোনটি?
উত্তর:
৩১টি এবং সর্বশেষ সদস্যদেশ ফিনল্যান্ড (যোগদান: ৪ এপ্রিল ২০২৩)।
প্রশ্ন:
ন্যাটোভুক্ত মুসলিম দেশ কয়টি ও কী কী?
উত্তর:
২টি। যথা: তুরস্ক ও আলবেনিয়া।
প্রশ্ন:
ন্যাটোর অফিশিয়াল ভাষা কয়টি ও কী কী?
উত্তর:
২টি। যথা: ইংরেজি ও ফরাসি (ফ্রেঞ্চ)।
প্রশ্ন:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কী ধরনের সংস্থা?
উত্তর:
দুর্নীতিবিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা।
প্রশ্ন:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
১৯৯৩ সালে।
প্রশ্ন:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
পিটার ইজেন
প্রশ্ন:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:
বার্লিন, জার্মানি
