আন্তর্জাতিক বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ব্যাবিলনের 'শূন্য উদ্যান' নির্মাণ করেন কে?
উত্তর:
নেবুচাদনেজার।
প্রশ্ন:
পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড কোনটি?
উত্তর:
মিসরের রাজা ফারাও এর খুফুর পিরামিড।
প্রশ্ন:
ছবি ও সংকেতের সাহায্যে তৈরি 'হায়ারোগ্লিফিক' লিপিতে যে কাগজ ব্যবহার করা হয় তা কীসের তৈরি?
উত্তর:
প্যাপিরাস গাছের রস থেকে তৈরি কাগজ।
প্রশ্ন:
সিন্ধু সভ্যতা কারা প্রতিষ্ঠা করেন?
উত্তর:
দ্রাবিড়রা।
প্রশ্ন:
সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর:
১৯২২ সালে।
প্রশ্ন:
সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কারা?
উত্তর:
জন মার্শাল, দয়ারাম সাহনী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন:
২২টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে বর্ণমালা উদ্ভাবন করে কারা?
উত্তর:
ফিনিশীয়রা।
প্রশ্ন:
ফিনিশীয় সভ্যতার পতন ঘটে কার হাতে?
উত্তর:
আলেকজান্ডারের হাতে।
প্রশ্ন:
ইউনেস্কো ফিনিশীয় ভাষাকে International Documentary Heritage হিসেবে Memory of the World Register এ নিবন্ধিত করে কত সালে?
উত্তর:
২০০৫ সালে।
প্রশ্ন:
পারস্য বলতে বর্তমানে কোন দেশকে বোঝায়?
উত্তর:
ইরানকে।
