সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

মরিচের ঝাল নির্ধারণের যন্ত্রের নাম কী?

স্কোভাইল স্কেল। এ স্কেলের আবিষ্কারক যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ফার্মাসিস্ট উলবার স্কোভাইল। তার নামানুসারে নামকরণ করা হয় স্কোভাইল স্কেল। মরিচ কতটুকু ঝাল এটি পরিমাপের জন্য একটি একক রয়েছে। এ এককের নাম স্কোভাইল হিট ইউনিট (SHU)।

শেয়ার :

৫ জুলাই ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক সমুদ্রসীমা (Exclusive Economic Zone) কত?

উত্তর:
২০০ নটিক্যাল মাইল। [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
প্রশ্ন:

বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা বা টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?

উত্তর:
১২ নটিক্যাল মাইল। [নোট: ১ নটিক্যাল মাইল ১.১৫ মাইল; ১ নটিক্যাল মাইল= ১.৮৫২ কিলোমিটার]
প্রশ্ন:

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

উত্তর:
৪,১৫৬ কিমি। [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
প্রশ্ন:

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

উত্তর:
২৭১ কিমি। [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]