সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

অপারেশন মেঘদূত সম্পর্কে জানতে চাই?

অপারেশন মেঘদূত ছিল ভারতের জম্মু কাশ্মির রাজ্যের সিয়াচেন হিমবাহ অঞ্চল দখল করার জন্য ভারতের সশস্ত্র বাহিনীর অভিযানের কোড নাম। ১৩ এপ্রিল ১৯৮৪ সিয়াচেন হিমবাহ ও তার সংলগ্ন এলাকায় পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এ অভিযান সংঘটিত হয়। এই অভিযানের ফলে সিয়াচেন হিমবাহ ও সালতোরো পর্বতশ্রেণি এলাকা ভারতের অধিকারে আসে। অপরদিকে পাকিস্তান সালতোরো পর্বতশ্রেণির পশ্চিমদিকে অবস্থিত হিমবাহ উপত্যকাগুলো অধিকার করে।

শেয়ার :

৫ জুলাই ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

বাংলা একাডেমি প্রবর্তিত ২০২৪ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?

উত্তর:
রবীন্দ্র সাহিত্য গবেষণায় অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং রবীন্দ্রসংগীত চর্চায় অধ্যাপক লাইসা আহমদ লিসা।
প্রশ্ন:

বাংলা একাডেমি প্রবর্তিত ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে?

উত্তর:
নজরুল-সাহিত্য গবেষণায় অবদানের জন্য অধ্যাপক রাজিয়া সুলতানা।
প্রশ্ন:

২০১৪ সালে বাংলাদেশ ব্যাংক কোন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়?

উত্তর:
এএফআই গ্লোবাল ইবুপ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০২৪।
প্রশ্ন:

এএফআই গ্লোবাল ইরুপ ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড প্রদান করে কোন প্রতিষ্ঠান?

উত্তর:
আন্তর্জাতিক জোট অ্যালায়েন্স ফর ফিনান্সিয়াল ইনক্লুশন (AFI)।