সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে?
উত্তর:
৭ সেপ্টেম্বর ২০২৩।
প্রশ্ন:
উত্তরা থেকে মতিঝিল এবং উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেল পথের দৈর্ঘ্য কত?
উত্তর:
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিমি এবং উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিমি।
প্রশ্ন:
মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল এবং উত্তরা থেকে কমলাপুর রুটে স্টেশনের সংখ্যা কয়টি?
উত্তর:
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি এবং উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ১৭টি।
প্রশ্ন:
মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
উত্তর:
১ কিলোমিটার।
প্রশ্ন:
মেট্রোরেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে?
উত্তর:
২৬ জুন, ২০১৬ সালে।
প্রশ্ন:
মেট্রোরেল প্রকল্পের অফিসিয়াল নাম কী?
উত্তর:
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি-৬ (DMTCL-6)।
প্রশ্ন:
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন বিদেশি দাতা সংস্থা সহায়তা করছে?
উত্তর:
জাপানের দাতা সংস্থা 'জাইকা' (JICA)।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর:
জাপানের 'কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম'।
প্রশ্ন:
মেট্রোরেলের মূল ডিপো কোথায় অবস্থিত?
উত্তর:
উত্তরায়।
প্রশ্ন:
বাংলাদেশে পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কবে?
উত্তর:
২ ফেব্রুয়ারি, ২০২৩ সালে।
