সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের সংবিধানের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
উত্তর:
লিখিত সংবিধান।
প্রশ্ন:
সংবিধানের খসড়া গণপরিষদে কবে গৃহীত হয়?
উত্তর:
৪ নভেম্বর, ১৯৭২।
প্রশ্ন:
বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়?
উত্তর:
১৬ ডিসেম্বর, ১৯৭২।
প্রশ্ন:
সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী—সংবিধানের কত অনুচ্ছেদে এটি বলা হয়েছে?
উত্তর:
২৭ অনুচ্ছেদে (তথ্য সংশোধিত: অনুচ্ছেদ ২৭ অনুযায়ী আইনের দৃষ্টিতে সমতা, আর অনুচ্ছেদ ৩১ অনুযায়ী আইনের আশ্রয় লাভের অধিকার)।
প্রশ্ন:
বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর:
১৯৮৫ সালে (তথ্য সংশোধিত)।
প্রশ্ন:
আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন?
উত্তর:
যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রশ্ন:
আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
২৩ জুন ১৯৪৯।
প্রশ্ন:
জাতীয় পার্টি কবে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর:
১ জানুয়ারি ১৯৮৬।
প্রশ্ন:
সংসদীয় পরিভাষায় 'ওয়াকআউট' বলতে কী বোঝায়?
উত্তর:
সাময়িক সময়ের জন্য সংসদ অধিবেশন ত্যাগ করা।
