সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
فিজির রাজধানীর নাম কী?
উত্তর:
সুভা (Suva)।
প্রশ্ন:
Which country has donated the highest amount of humanitarian aid to the Rohingya refugees in Bangladesh?
উত্তর:
The USA.
প্রশ্ন:
পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
উত্তর:
এশিয়া মহাদেশে (একে পৃথিবীর ছাদ বলা হয়)।
প্রশ্ন:
শ্রীলংকাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর:
পক প্রণালি।
প্রশ্ন:
সমুদ্রের উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে সাধারণত কী ঘটে?
উত্তর:
কুয়াশা ও ঝড়ঝাপটা হয়।
প্রশ্ন:
"ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রের নির্ভুল, নিয়মবিন্যস্ত ও যুক্তিসংগত বর্ণনা ও ব্যাখ্যা দেওয়া"—ভূগোলের এই সংজ্ঞাটি প্রদান করেন কে?
উত্তর:
রিচার্ড হার্টশোন।
প্রশ্ন:
মানচিত্রের প্রতিভূ অনুপাতকে ইংরেজিতে কোন শব্দ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে?
উত্তর:
Representative Fraction (RF).
প্রশ্ন:
প্রবল বা মুখ্য জোয়ারের মূল কারণ কী?
উত্তর:
এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে।
প্রশ্ন:
ফালুন গং কী?
উত্তর:
ফালুন গং ১৯৯২ সালে চীনে লি হংঝি কর্তৃক প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক আন্দোলন। এটি মূলত শারীরিক ব্যায়াম, ধ্যান এবং নৈতিক শিক্ষার একত্রিত একটি রূপ। ২২ জুলাই ১৯৯৯ চীন সরকার ফালুন গং আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে।
