সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

The largest ecosystem of the earth

Marine ecosystem

শেয়ার :

১ মার্চ ২০২৫

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

মুহাম্মদ বিন তুঘলক কর্তৃক গৃহীত পাঁচটি পরিকল্পনা কী ছিল?

উত্তর:
রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রার প্রবর্তন, চীন ও কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি।
প্রশ্ন:

পরিব্রাজক ইবনে বতুতা কার শাসনামলে দিল্লি আসেন?

উত্তর:
মুহাম্মদ বিন তুঘলক। (কিন্তু ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামলে)
প্রশ্ন:

ইবনে বতুতা কখন দিল্লি আসেন?

উত্তর:
১৩৩৪ খ্রিস্টাব্দে। (কিন্তু 'বাংলাপিডিয়া' এর তথ্যমতে, ইবনে বতুতা বাংলায় আসেন ১৩৪৬ খ্রিস্টাব্দে। তবে প্রচলিত তথ্যমতে, তিনি বাংলায় আসেন ১৩৪৫ খ্রিস্টাব্দে)
প্রশ্ন:

ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন?

উত্তর:
মুহম্মদ বিন তুঘলক। (কিন্তু ভারতবর্ষে প্রথম 'মুদ্রার' প্রচলন করেন- সুলতান ইলতুতমিশ)
প্রশ্ন:

ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর:
কুতুবউদ্দিন আইবেক। (প্রকৃতপক্ষে তিনি মুহাম্মদ ঘুরীর একজন কৃতদাস ছিলেন)
প্রশ্ন:

দিল্লির 'কুতুব মিনার' কে নির্মাণ করেন?

উত্তর:
কুতুবউদ্দিন আইবেক (মনে রাখুন: কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন)।