সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোন বাংলাদেশি গবেষক OWSD-এলসেভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড লাভ করেন?
উত্তর:
ড. তাসরীনা রাবেয়া চৌধুরী।
প্রশ্ন:
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশের কোন চিত্রশিল্পীর চিত্রকর্ম বিক্রি হয়?
উত্তর:
শিল্পাচার্য জয়নুল আবেদিন।
প্রশ্ন:
'সোসাল লজিস্টিক চ্যালেঞ্জ ২০২৩'-এ বৈশ্বিক চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তর:
খুলনা বিশ্ববিদ্যালয়ের টিম স্টর্ম ট্রপার্স।
প্রশ্ন:
যুক্তরাজ্যভিত্তিক 'ক্লারিভেট' এর তথ্যমতে হাইলি সাইটেড রিসার্সারস (HCR) কে?
উত্তর:
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ড. এমএ হান্নান।
প্রশ্ন:
২০২৪-এ গ্রীসে আয়োজিত ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়ার্ডে বাংলাদেশ কতটি পদক লাভ করে?
উত্তর:
১৫টি (৩টি স্বর্ণ)।
প্রশ্ন:
অক্টোবর ২০২৪ ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টোরি গ্রুপের (APPG) চেয়ারম্যান নির্বাচিত হন কে?
উত্তর:
বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগম।
প্রশ্ন:
দেশের প্রথম নারী রেসার হিসেবে 'এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপ ২০২৪'-এ6ষ্ঠ স্থান অর্জন করেন কে?
উত্তর:
কাশফিয়া আরফা।
প্রশ্ন:
মালয়েশিয়ায় আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রথম আয়রন লেডি খেতাব অর্জন করেন কে?
উত্তর:
মারিয়া ফেরদৌসি আক্তার।
প্রশ্ন:
মেরিন বায়োডাইভার্সিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন (BBNJ) কত তারিখে জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কবে?
উত্তর:
১৯ জুন ২০২৩।
প্রশ্ন:
২৬ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয় আওতাবহির্ভূত সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণ ও টেকসই ব্যবহার সম্পর্কিত কোন চুক্তির অনুসমর্থন জাতিসংঘে জমা দেয়?
উত্তর:
মেরিন বায়োডাইভার্সিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন (BBNJ)।
