সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ दूতের নাম কী?
উত্তর:
ড. খলিলুর রহমান।
প্রশ্ন:
বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয় কবে?
উত্তর:
৩ জানুয়ারি ২০২৪।
প্রশ্ন:
দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে?
উত্তর:
ওয়াসিকা আয়শা খান।
প্রশ্ন:
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির চেয়ার নির্বাচিত হন কে?
উত্তর:
মোহাম্মদ আবদুল মুহিত।
প্রশ্ন:
কোন বাংলাদেশি আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (ICSC) সদস্য নির্বাচিত হন?
উত্তর:
মুহাম্মদ আবদুল মুহিত।
প্রশ্ন:
কোন বাংলাদেশি ২০২৪ সালের জন্য UNDP, UNFPA এবং UNOPS-এর নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন?
উত্তর:
মোহাম্মদ আবদুল মুহিত।
প্রশ্ন:
৫ নভেম্বর ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে কতজন বাংলাদেশি নির্বাচিত হন?
উত্তর:
পাঁচ জন।
প্রশ্ন:
১০ জুলাই ২০২৪ বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভের (CSC) কততম সদস্যপদ লাভ করে?
উত্তর:
পঞ্চম।
প্রশ্ন:
'টাইম ১০০ নেক্সট ২০২৪' এ 'লিডারস' ক্যাটাগরিতে স্থান পান কোন বাংলাদেশি?
উত্তর:
উপদেষ্টা নাহিদ ইসলাম।
