সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

মানুষের হাঁচি কীভাবে ও কেন হয়?

নাসারন্ধ্রে অপরিচিত বা ক্ষতিকর কণা প্রবেশ করলে স্নায়ু মস্তিষ্কে সংকেত পাঠায়। মস্তিষ্ক পেশিগুলোকে সংকুচিত করে এবং ফুসফুসে বাতাস পূর্ণ করে। এরপর হঠাৎ মুখ ও নাসারন্ধ্র মুক্ত হয়ে উচ্চ গতিতে বাতাস বেরিয়ে আসার প্রক্রিয়াই হাঁচি। কারণগুলোর মধ্যে রয়েছে ধুলা, অ্যালার্জি বা সর্দি।

শেয়ার :

৭ জুলাই ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

কার সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য বা নতুন মহাসচিব নির্বাচন করা হয়?

উত্তর:
নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
প্রশ্ন:

অছি পরিষদ কত সালে গঠিত হয় এবং এর কাজ কী ছিল?

উত্তর:
১৯৪৫ সালে গঠিত হয়। কাজ ছিল উপনিবেশের অধীনে থাকা দেশ বা অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের অন্তর্ভুক্ত করা।
প্রশ্ন:

অছি পরিষদের কার্যক্রম কত সালে এবং কেন স্থগিত করা হয়?

উত্তর:
১৯৯৪ সালে পালাউ স্বাধীন হলে এই সংস্থাটির কার্যক্রম স্থগিত করা হয়।