সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
মানুষের হাঁচি কীভাবে ও কেন হয়?
নাসারন্ধ্রে অপরিচিত বা ক্ষতিকর কণা প্রবেশ করলে স্নায়ু মস্তিষ্কে সংকেত পাঠায়। মস্তিষ্ক পেশিগুলোকে সংকুচিত করে এবং ফুসফুসে বাতাস পূর্ণ করে। এরপর হঠাৎ মুখ ও নাসারন্ধ্র মুক্ত হয়ে উচ্চ গতিতে বাতাস বেরিয়ে আসার প্রক্রিয়াই হাঁচি। কারণগুলোর মধ্যে রয়েছে ধুলা, অ্যালার্জি বা সর্দি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন:
ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের (বা 'হিন্দু সাম্রাজ্যের') প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন:
প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে ছিলেন?
উত্তর:
চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন:
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর:
পাটলীপুত্রে।
প্রশ্ন:
'কৌটিল্য' তথা 'চাণক্য' কার মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন?
উত্তর:
চন্দ্রগুপ্ত মৌর্যের।
প্রশ্ন:
'অর্থশাস্ত্র' গ্রন্থটির লেখক কে?
উত্তর:
কৌটিল্য। কৌটিল্য এর আসল নান ছিল 'চাণক্য'। 'কৌটিল্য' তার ছদ্মনাম।।
প্রশ্ন:
সম্রাট অশোক কোন বংশের সম্রাট ছিলেন।
উত্তর:
মৌর্য রাজবংশ।
প্রশ্ন:
ব্রাহ্মী ও খরোষ্ঠী লেখার প্রচলন শুরু হয় কার আমলে?
উত্তর:
সম্রাট অশোকের আমলে।
প্রশ্ন:
কোন যুদ্ধের ভয়াবহতা দেশে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন?
উত্তর:
কলিঙ্গ যুদ্ধ
প্রশ্ন:
কোন সম্রাটের শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করে?
উত্তর:
সম্রাট অশোকের আমলে।
