সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলার শেষ স্বাধীন স্বাধীন সুলতান ছিলেন কে?
উত্তর:
সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
প্রশ্ন:
কার মৃত্যুর মধ্য দিয়ে ২০০ বছরের স্বাধীন সুলতানী যুগে অবসান ঘটে?
উত্তর:
সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
প্রশ্ন:
স্বাধীন সুলতানী যুগের সময়কাল কত?
উত্তর:
১৩৩৮-১৫৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত।
প্রশ্ন:
সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত?
উত্তর:
রৌপ্য মুদ্রা।
প্রশ্ন:
বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মিত হয় কোন আমলে?
উত্তর:
সুলতানী আমলে; খান জাহান আলী কর্তৃক।
প্রশ্ন:
কে বাংলাকে (বাংলাদেশকে) 'ধনসম্পদপূর্ণ নরক' বা 'দোজখপুর নিয়ামত' বলে আখ্যায়িত করেছেন?
উত্তর:
ইবনে বতুতা (নোট: কিন্তু বাংলাকে 'জান্নাতাবাদ' বলে আখ্যায়িত করেছেন- মোঘল সম্রাট হুমায়ূন)।
প্রশ্ন:
ইবনে বতুতা কেন বাংলাদেশকে 'ধনসম্পদপূর্ণ নরক' বা 'দোজখপুর নিয়ামত' বলেন?
উত্তর:
সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য।
প্রশ্ন:
বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার কোন গ্রন্থে?
উত্তর:
'কিতাবুল রেহালা'।
প্রশ্ন:
কোন শাসনামলকে 'বাংলা মুসলিম শাসনের স্বর্ণযুগ' বলা হয়?
উত্তর:
১৪৯৩ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হুসেন শাহ বাংলায় 'হুসেন শাহী রাজবংশ' প্রতিষ্ঠা করেন। তাঁর ১৪৯৩ খ্রিস্টাব্দ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ২৬ বছরের শাসনকালকে 'বাংলা মুসলিম শাসনের স্বর্ণযুগ' বলা হয়।
প্রশ্ন:
কাকে 'শাহ-ই-বাঙাল' উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর:
সমগ্র বাংলার প্রথম সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।
